বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:৫৪ পিএম, ২০২২-০৭-০৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডেন মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশের একটি দল। এসময় বেইলি ব্রিজ এলাকায় চিহ্নিত মাদক কারবারি রফিকুল ইসলামের বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মোঃ শাহালম(৩৫) কে ৭০ পিচ ইয়াবা সহ আটক করে পুলিশ।
শাহালম চট্টগ্রামের আনোয়ারা এলাকার মৃত নুরমোহাম্মদ এর ছেলে। ২ জুলাই শনিবার রাত দশ ঘটিকায় বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক সাইদ আসাদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানা পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলবে।
অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশের উপপরিদর্শক এসআই সাইদ আসাদ বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে একজনকে আটক করলেও বাকী দুইজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দুইজন রফিক (৩৪) পিতা- জায়েদ আলী ও মনির(২২) পিতা- আবুল খায়ের নামসহ তিনজনের নামে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। রবিবার সকালে আসামি ও উদ্ধার করা মাদকসহ রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited