নিজস্ব প্রতিবেদক | ০৫:০৫ এএম, ২০২২-০৭-০২
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ড মাইগ্যামাছড়া হতে শুক্রবার ০১ জুলাই, ২০২২ বিকাল ৪ ঘটিকায় ইউপিডিএফ প্রসিত মূল সন্ত্রাসী গ্রুপের চাঁদা কালেক্টর সাইচিউ মারমা (৩০) নামে এক চাঁদা কালেক্টরকে তার নিজ বাড়ি হতে আটক করেছে রাঙ্গামাটি সদর জোন (১১ বেঙ্গল)।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। সেনা সূত্রে জানা যায়, ইউপিডিএফ সন্ত্রাসী গ্রুপের কালেক্টর সাইচিউ মারমা দীর্ঘদিন ধরে বড়ডুলু পাড়া, আমছড়ি, মাঝেরপাড়া ও বরইছড়ি এলাকায় চাঁদাবাজি করে আসছে।
তার চাঁদাবাজিতে উক্ত জনপদের মানুষ অতিষ্ঠ। তার থেকে চাঁদা আদায়ের রশিদ বই ও বিভিন্ন প্রমাণপত্র পাওয়া যায়। সেনাবাহিনীর এই সফল অভিযানে উক্ত জনপদের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আটককৃত চাঁদা কালেক্টরের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited