আলমগীর মানিক | ১০:২০ এএম, ২০২২-০৬-২৫
রাঙামাটির রাজস্থলীতে উপজাতীয় দু’দল সশস্ত্র গ্রুপের মধ্যে গুলাগুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর এক সন্ত্রাসী নিহত হয়েছে। রাজস্থলীর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি।
স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজস্থলী উপজেলা সদরের কাছেই ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়া এলাকায় মারমা ন্যাশনাল পার্টি ও জেএসএস এর দু’দল সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে প্রচন্ড রকমের গোলাগুলি চলে।
থেমে থেমে অন্তত আধাঘন্টাব্যাপী উভয়দলের সন্ত্রাসীরা গুলি বিনিময় করে সন্ত্রাসীরা চলে গেলেও প্রাণভয়ে রাতের বেলায় স্থানীয়রা কেউই ঘর থেকে বের হয়নি। সকালে স্থানীয়রা উগারি পাড়ার রাস্তার উপর জলপাই রংয়ের পোশাক পরিহিত একজনের গুলিবিদ্ধ মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায়।
স্থানীয়দের বরাত দিয়ে রাজস্থলীর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উক্ত সন্ত্রাসী জেএসএস এর সক্রিয় সদস্য বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত তার নাম-ঠিকানা আমরা নিশ্চিত হতে পারিনি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited