নিজস্ব প্রতিবেদক | ১১:৪৮ এএম, ২০২২-০৬-২৩
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও রূপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় বন্যায় খড়োস্রোতা কাচালংয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলো, মাচালং মন্দির পাড়া এলাকার কালাধন চাকমার ছেলে সুকর চাকমা(৩২) ও রূপকারী এলাকার গোলাছড়ি গ্রামের শ্রীবক্স চাকমার ছেলে চিরজ্যোতি চাকমা (৪২)।
তারা দুজনেই বুধবার (২২ জুন) মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছিলো। স্থানীয়দের পাশাপাশি ফায়ারসার্ভিসের ডুবুরি দল সারাদিন অনেক খুঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি।
ঘটনার একদিন পর ২৩ জন বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকায় রূপকারী ইউনিয়নের বিজয় ঘাট এলাকায় সুকর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের সচিব ফালঘুন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার মরদেহ উদ্ধারের বিষয়টি শিকার করে বলেন মাছ ধরতে গিয়ে মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যাবস্থা করা হবে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে লোকজনকে সচেতন ও সতর্ক করা হয়েছে আর যাহাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited