নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৯ পিএম, ২০২২-০৬-১৩
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের জোন কমান্ডার অটল ছাপ্পান্নর অধিনায়ক লেঃ কর্ণেল নুরে উল্লাহ জুয়েল পিএসসি'র নির্দেশনায় রাজস্থলী সাব-জোন কমান্ডার এর তত্ত্বাবধানে রাজস্থলী উপজেলা পরিষদ হল রুমে রাজস্থলী উপজেলার বাস, ট্রাক ও সিএনজি মালিক সমিতির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ জুন সোমবার সকাল সাড়ে ১০ টায় রাজস্থলী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মামুন আহমেদ। তিনি বলেন, বিগত দিন গুলোতে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক বাস, ট্রাক ও সিএনজি ড্রাইভারদের উপর জুলুম নির্যাতন ও চাঁদা নেওয়া বৃদ্ধি পাওয়ায়, কাপ্তাই জোনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, বর্তমান অত্র এলাকায় সশস্ত্র সদস্যদের চলাচল বেড়ে যাওয়ায় কেউ আতঙ্কিত না হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নিন। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম থেকেই পার্বত্য এলাকায় অনেক ঝুঁকি নিয়ে সফলতার সাথে কাজ করছে। এখানে পিছিয়ে পড়া নির্যাতিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের সাহায্য নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই।
দুর্গম এলাকার মানুষ যারা এখনো আধুনিকতার ছোয়া পায়নি তাদেরকে আমরা একবিংশ শতাব্দীতেই আধুনিকতার ছোয়া দিতে চাই। ভবিষ্যতে সকলের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না পাহাড়ে সন্ত্রাসীরা মাথা উচু করে নিরীহ পাহাড়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করে। তাদের প্রতিহত করে দেশ ছাড়া করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হবে। নইলে এলাকায় শান্তি ফিরে আসবে না।
এছাড়াও পাড়া বা মহল্লায় কেউ কোন সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজি,মারধোর, হত্যার হুমকির অথবা যে কোন নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে বাংলাদেশ সেনাবাহিনীর তড়িৎ সহায়তার জন্য ক্যাম্পের মোবাইল নম্বর যুক্ত লিফলেট সকলের মাঝে বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন,ক্যাম্প জেসিও সাইফুল ইসলামসহ বাস, ট্রাক ও সিএনজি মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited