বান্দরবান | ১২:৪৯ এএম, ২০২২-০৬-১১
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে কি কারণে নিয়ে গেছে সে ব্যাপারে জানা যায়নি।
শুক্রবার(১০ জুন) বেলা ৩ টায় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড তঞ্চগ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।
অপহৃত কৌকা তঞ্চগ্যা (৩৫), সে রাজবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড তঞ্চগ্যা পাড়ার বীরমোহন তঞ্চগ্যার ছেলে ও অপর একজন তঞ্চগ্যা পাড়ার দোকানী জীবন চাকমা সুমন(৪০) মৃত সুরা মেরেয়া চাকমা ছেলে।
পাড়াবাসীরা জানায়, বিকালে মাহিদ্রা যোগে করে ৪ জন সন্ত্রাসী এসে দোকান থেকে বের জীবন চাকমাকে মারধর করে। পরে মারধর শেষে কৌকা (৩৫) ও জীবন তংচঙ্গ্যা (৪০) দুইজনকে গাড়িতে তুলে নিয়ে যায়।
রাজবিলা ইউনিয়ন চেয়ারম্যান ক্য অং প্রু জানিয়েছেন, ২ জনকে যুবককে সন্ত্রাসীরা অপরণের করে নিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, রাজবিলায় দুজনকে অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited