নিজস্ব প্রতিবেদক | ০১:৫৬ এএম, ২০২২-০৫-২৮
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকার পাহাড় ও সমতলের নিরলসভাবে উন্নয়নের কাজ যাচ্ছে বলে দীর্ঘ বছর পরে হলেও দুর্গম থানচি উপজেলাকে একটি মডেল উপজেলা পরিণত করতে পেরেছি।
শুক্রবার (২৭ মে) থানচি উপজেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের নবনির্মিত ভবন শুভ উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন।
এসময় দুর্গম তিন্দু ইউনিয়নের হত দরিদ্র অসহায়, বিধবা, প্রতিবন্ধীসহ ৫৭৭টি পরিবারের ঘরে হোম সোলার সিস্টেমের সৌর বিদ্যুৎতের বাতি আলো জ্বালানো হয়। একই দিনে দুপুরে উপজেলা দুর্গম তিন্দু ইউনিয়নের তিন্দু বাজার প্রাঙ্গণে বিনামূল্যে সোলার হোম সিস্টেম, ভিজিডি, ক্রীড়া সামগ্রী, ডেকোরেটর সামগ্রী,জেনারেটর বিতরণ করেন পার্বত্যমন্ত্রী।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (পাচউবো) এর অর্থায়নের ২ কোটি ৭৫ লাখ টাকার ব্যয়ের বলিপাড়া ইউনিয়নের থানচি সড়ক হতে নাইন্দারী পাড়া পর্যন্ত সড়ক , বাস স্টেশন নির্মাণসহ মোট তিনটি মেগা প্রকল্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
পার্বত্য মন্ত্রী বলেন, মাননীয় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাহাড়ে মানুষের প্রতি অগাধ ভালবাসা রয়েছে বলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। গ্রাম হবে শহর এবং পাহাড়ের ছেলে-মেয়েরা বাড়িতে বসে নির্বিঘ্নে লেখা পড়া করতে পারে এমন ব্যবস্থা গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়ন করে যাচ্ছি।
মতবিনিময় সভায় তিনি বলেন, ১৯৯০ সালে বান্দরবান হতে শঙ্খ নদীর বৈঠায় চালিত নৌকা যোগে যাতায়াত করতে সময় লাগে ৪ দিন। নৌকা বসে দিন পার হওয়া অভিজ্ঞতা কথা শুনালেন তিনি। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ব্যবস্থা, কোন কিছু ছিলনা সেখানে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আন্তরিকতা তিন্দু বাজার পর্যন্ত সড়ক, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র, পর্যটন বিকাশে নানান অবকাঠামোগত উন্নয়ন করে। তিন্দুবাসীদের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হবে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হোম সোলার সিস্টেমের প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল আলম পিএসসি, বান্দরবানে নির্বাহী ম্যাজিষ্টেট রাজীব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার, বান্দরবান জেলা পরিষদের সদস্য সত্যহা পান্জী, ক্যসাপ্রু মারমা, তিংতিংম্যা মারমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহুল চন্দ, থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়, সহ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited