আলমগীর মানিক | ০৭:৫৬ পিএম, ২০২২-০৫-২৫
দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ রাঙামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে এনে অত্রাঞ্চলের বাসিন্দাদের জীবন মানোন্নয়নে শীঘ্রই নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে কাপ্তাই হ্রদে ড্রেজিং কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি।
মন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে ড্রেজিংর মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হলে আমাদের জলবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে, হ্রদে মৎস্য সম্পদ বাড়বে এবং নৌ যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পাহাড়ের মানুষের আত্মসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বুধবার (২৫মে ) রাঙামাটি জেলা পরিষদের আয়োজন পরিষদের নিজস্ব সম্মেলন কক্ষে জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগ সমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রনালয় বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যানের মধ্যে পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সতিন্দ্র নাথ রায়, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ বিপাস খীসা, কৃষি বিভাগের উপপরিচালক তপন কুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের নির্বাহী কর্মকর্তা অনুপম দে’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন।
মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই যুগের সমস্যা নিরসনে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উদ্যোগ নিয়েছিলেন। একমাত্র তিনি অনুধাবন করেছিলেন যে সেসময়ে পাহাড়ে চলমান সমস্যাটি একটি রাজনৈতিক সমস্যা, এটাকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। তিনি নিজেই উদ্যোগ নিয়ে ১৯৯৭সালের ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তি করেন। যার ফল এখন পার্বত্যবাসী ভোগ করছেন। একসময় পার্বত্য চট্টগ্রামে কিছুই ছিলনা।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা ক্ষেত্রসহ প্রতিটি সেক্টরে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকারের চলমান এই উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সরকারের প্রতিটি অফিসের কর্মকর্তা-কর্মচারিদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন পার্বত্যমন্ত্রী।
এদিকে মতবিনিময় শেষ করে মন্ত্রী ও তার সফর সঙ্গীরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে "রাংগামাটি সদর উপজেলাধীন রিজার্ভ বাজারের সাথে ঝুগুলুক্যা পাহাড় এবং পুরানবস্তী এলাকা সংযোগের জন্য ৩৮৪ মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার ব্রীজ নির্মাণ" কাজ পরিদর্শন করেন। উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন(যুগ্ম-সচিব) ইফতেখার আহমেদ, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারি প্রকৌশলী মো: খোরশেদ আলম, সেতুর দুই ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক, ছলিম উল্লাহ (সেলিম), সাওয়াল উদ্দিনসহ বোর্ডের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় উন্নয়ন বোর্ড চেয়ারম্যান উন্নয়ন বোর্ডের চলমান উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited