আলমগীর মানিক | ০১:০৭ এএম, ২০২০-১০-১২
রাঙামাটি শহরের বাজারগুলোর প্রায় সর্বত্রই ফুটপাত দখল করে মালামাল রেখে পথচারিদের দূর্ভোগ সৃষ্টির বিষয়টি অনেক রেওয়াজে পরিণত হয়েছে এক শ্রেণীর অতি মুনাফালোভী ব্যবসায়ি গোষ্ঠীর। কান্ডজ্ঞানহীন এই ধরনের অপরিকল্পিত অবৈধ দখলদারদের কারনে আগত পর্যটকদের কাছে ক্রমান্বয়েই সৌন্দর্যহীনতার পাশাপাশি ঝনজালের নগরী হিসেবে পরিচিত হয়ে উঠছে রাঙামাটি শহর।
প্রথম শ্রেণীর পৌরসভা এলাকার এই ধরনের অপরিচ্ছন্নতা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে এবার রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মাঠে নেমেছে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ।
পৌরসভার প্রধান নির্বাহী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসলাম উদ্দিনের নেতৃত্বে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কলেজ গেইট এলাকা থেকে হোটেল সুফিয়া প্রাঙ্গন পর্যন্ত ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসনের পেশকার নজরুল ইসলামসহ পৌরসভা ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিগণ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
উক্ত অভিযানের নেতৃত্বদানকারি পৌরসভার প্রধান নির্বাহী মোঃ ইসলাম উদ্দিন জানান, রাঙামাটি শহর প্রথম শ্রেণীর পৌরসভাধীন অন্যতম পর্যটন শহর হিসেবে পরিচিত। কিছু কিছু অসচেতন নাগরিকের খামখেয়ালীমূলক আচরনের কারনে পথচারি থেকে শুরু করে আগত পর্যটকগণ প্রচন্ড রকমের ভোগান্তিতে পড়ছে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসক স্যার ও পৌর মেয়র মহোদয় উভয়েই একমত হয়ে এসব অবৈধ দখল হয়ে যাওয়া ফুটপাত দখলমুক্তকরণসহ ফুটপাতে রাখা মালামাল জব্দে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।
তারই ধারাবাহিকতায় রোববার থেকে শহরে কিছু কিছু স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং ফুটপাত দখল করে বিভিন্ন সাইনবোর্ড,বিল বোর্ডসহ নানা ধরনের মালামাল জব্দ করে নিয়ে আসা হয়েছে। এখন থেকে রাঙামাটি শহরের পৌর এলাকাগুলোর সর্বত্রই ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited