নিজস্ব প্রতিবেদক | ০৩:০৮ এএম, ২০২২-০৫-২০
থানচিতে দুর্গম এলাকায় জীবননগর পাহাড়ের বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক চালক নিহত ঘটনা ঘটেছে।
নিহত চালক মো. মুসা (৫৫), সে সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া ৭ নম্বর ওয়ার্ডের সামিয়ার পাড়া সালেহ আহম্মদ ছেলে।
বৃহস্পতিবার (১৯ মে) থানচি বলিপাড়া সড়কের জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায়।
তিনি জানান, বান্দরবান থেকে নির্মাণকাজে ব্যবহৃত ট্রাকে করে সিলেকশন বালু থানছিতে নেওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। এসময় চালক মো. মুসা নামে একজন ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী হতাহতদের উদ্ধার করে।
পুলিশ আরো জানান, এ ঘটনায় আহত হয়েছে ট্রাকের মালিক মো. সেলিম। তাকে আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, এ ঘটনায় চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। আমরা তাদের উদ্ধার করেছি। হতাহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited