আলমগীর মানিক | ০১:৪৩ এএম, ২০২২-০৫-১৪
রাঙামাটির কাপ্তাই হ্রদে রাতের অন্ধকারে মাছ শিকারের সময় বিদ্যুতায়িত হয়ে শাহ আলম(৫০) নামের এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার সময় শহরের পাবলিক হেলথ এলাকাস্থ কাপ্তাই হ্রদের তীর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। নিহত শাহআলম পাবলিক হেলথ এলাকার জনৈক জাহিদের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, শাহআলম প্রায় সময় নিজের বানানো কোচ নিয়ে কাপ্তাই হ্রদের তীরে মাছ শিকার করতে যেতেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও তিনি পাবলিক হেলথ এলাকাস্থ হ্রদের তীরে মাছ শিকারে যান।
এসময় পানির পাম্পের বিদ্যুতের তারে কোচটি আটকে গিয়ে পানিতে বিদ্যুত সঞ্চালিত হলে পানিতে দাড়ানো অবস্থায় শাহআলম সাথে সাথেই হ্রদের পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পড়ে থাকে।
হ্রদের তীরবর্তী স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে অবহিত করলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ও এসআই অরূপ সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে রাত সাড়ে এগারোটার সময় নিহতের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited