স্মৃতিবিন্দু চাকমা | ০২:৩৪ পিএম, ২০২২-০৫-০৭
জুরাছড়ি উপজেলার ১ নং ইউনিয়নে ৮নং ওয়ার্ডে ডেবাছড়া গ্রামে কামিনি মাষ্টার বাড়ির সামনে বহু বছর আগে করা হয়েছিল এ বক্স কালভার্ট। বর্তমানে কালভাটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প কোন রাস্তা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে এ কালভার্টের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে চালাচ্ছেন সিএনজি সহ ভাড়াই চালিত মোটর বাইক।
সিএনজি চালক মাইকেল চাকমা জানান, যাত্রী নিয়ে গাড়ী চালাতে খুবই কষ্ট হয় এ ঝুঁিকপূর্ণ কালভার্টির কারণে, অথচ নির্বাচনের সময় আসলে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা বাস্তবে কোন ফল নেই। জনগণের স্বার্থে কালভার্টি অতিব জুরুরীভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে যে কোন সময় বড়ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
দীর্ঘ বছর ধরে এভাবে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিরা আজো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। কোন অবস্থায় দূর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নিবে এমটাই জানান এলাকাবাসী। কালভার্টের পাশ্চবর্তী বাড়ীর মালিক সুমন চাকমা ও তরুন চাকমা জানান, কালভার্টের উপড়ে একটি লোহার গ্রিল এবং কাঠ বিছানো হয়েছে, এমন শব্দ হয় যা শব্দ দূষনের আইনের আওতায় পরে। তাই অতি শীঘ্রই এমন শব্দ দূষন ও দূর্ঘটনা এড়ানোর লক্ষ্যে কালভার্টি নতুন করে সংস্কার করার জন্য উপজেলা প্রশাসনের নিকট অনুরোধ করেন।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা থেকে জানতে চাইলে তিনি জানান, ঝুঁকিপূর্ণ কালভার্টটির বিষয়ে তিনিও অবগত রয়েছেন। বর্তমানে উপজেলা পরিষদে কোন বরাদ্ধ না থাকায় সংস্কার করা সম্ভব হচ্ছেনা বলে তিনি জানান।
ইউপি চেয়ারম্যান ইমন চাকমা জানান, বিষয়টি নিয়ে আগামীতে মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করা হবে। এবং মানবিক দৃষ্টিকোন থেকে যদি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক কালভার্টি সংস্কার করে দেওয়া হয় সেজন্য তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমার প্রতি সু দৃষ্টি কামনা করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited