নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৮ এএম, ২০২২-০৫-০৩
রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল এস.এম শফিকুর রহমান এর নেতৃত্বে গতকাল রাত ১১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বড়হরিণা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার উথান ছত্রাছড়া নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
টহল দলটি রনকৌশল অবলম্বন করে তাৎক্ষণিকভাবে তিনটি উপদলে বিভক্ত হয়ে সন্ত্রাসীদের পিছনে ধাওয়া করে। উক্ত স্থানে সন্ত্রাসী গ্রুপ টহলদলের উপস্থিতি টের পেয়ে ঘন পাহাড়ি জঙ্গলের ভিতর বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত স্থান তল্লাশি করে ৩টি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড গুলি (ছড়াগুলি ১২ স্টার ০২টি, ভিকটরী ১২ স্টার ০১টি, ইতালী ১২ স্টার ০২টি), ধারালো অস্ত্র ০১টি, এবং সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন প্রকার কাপড় ও ব্যক্তিগত মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি বর্তমানে ব্যাটালিয়ন সদরের হেফাজতে রয়েছে যা বরকল থানায় জমা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিক বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তারা সর্বদা নিয়োজিত এবং যেকোনো মূল্যে পাহাড়ী অঞ্চলে আন্তঃ সীমানা স্মাগলিং ও দুষ্কৃতিকারীদের প্রতিরোধে ঈদের ছুটির দিনগুলিসহ সর্বক্ষণ প্রস্তুত রয়েছেন।
পাহাড়ী অঞ্চলের সম্প্রীতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে তারা দুর্গম পাহাড়ী অঞ্চলের বিভিন্ন ক্যাম্পে সদা সর্বদা কাজ করে যাচ্ছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited