বাঙালহালিয়ায় পরিত্যক্ত ভিজিএফ চাল উদ্ধার


রাজস্থলী প্রতিনিধি    |    ০২:১২ পিএম, ২০২২-০৪-২৯

বাঙালহালিয়ায় পরিত্যক্ত ভিজিএফ চাল উদ্ধার

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত পরিতাক্ত অবস্থায় ভিজি এফ চাল উদ্ধার করছে বাঙালহালিয়া ক্যাম্পের সেনা সদস্যরা। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ চাল উদ্ধার করা হয় বলে জানান বাঙ্গালহালিয়া সেনা ক্যম্পের সেনা সদস্যরা।

এ বিষয় নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

অপরদিকে বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমার নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার আমার ইউনিয়নে ১৪শত ৯৩ জন কার্ড দারীর জন্য চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। নিয়মতান্ত্রীক ভাবে আমি চাল বিতরণ করছি।

কিন্তু কোথায় থেকে এ চাল সেনাবাহিনী উদ্ধার করে আমাদের কে হস্তান্তর করে তা আমি অবগত নই। তিনি বলেন, আমরা কিছু গরীব কে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্ধ করে দেন।

এদিকে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসান শান্তুনু জানান, আমরা সেনাবাহিনী কতৃক ভিজিএফ এর চাল উদ্বার হওয়ার কথা শোনার সাথে সাথে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে চাল বিতরণ কার্যক্রম বন্ধ রাখতে বলি। এবং পরে বিষয়টি আমি রাঙামাটি জেলা প্রসাশক স্যারকে জানালে তার নির্দেশ ক্রমে একটি তদন্ত কমিটি গঠন করে রির্পোট প্রেরণের নির্দেশ দেন।