নিজস্ব প্রতিবেদক | ১০:৩৮ পিএম, ২০২২-০৪-২৭
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ফারুক আহমেদ সাব্বির এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা ছাত্রদল। বুধবার সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা কার্যালয়ে এসে সমাবেশ মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, রাঙামাটি জেলা ছাত্রদলের বিরুদ্ধে অতীতেও নানা ষড়যন্ত্র করেছে বিভিন্ন মহল। সেগুলো আমরা প্রতিহত করেছি। উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন এবং সংশ্লিষ্ট্য কাজে জড়িত না থেকেও রাঙামাটি জেলা ছাত্র দলের সভাপতিকে মাসের পর মাস জেলে থাকতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখ এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
অভিলম্বে সাব্বির আহমেদকে মুক্তির জন্য জোর দাবি জানান বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি এমদাদুল হক মানিক, সহ-সভাপতি আবু সুফিয়ান রেজা, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম ছগির, মোঃসাজ্জাদ, মোঃ শাওন মেহেদী, যুগ্ম সম্পাদক মোঃ রহিম, মেজবা উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃইকবাল, মোঃজামাল উদ্দিন, আহম্মেদ ইসতিয়াক আজাদ, মোঃআল মামুন,সহ-সাংগঠনিক সম্পাদক আরজ সুমন, সোলায়মান রানা, মোঃরানা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাশার আজম, নিয়িয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাদা, সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান, সদস্য সচিব জাবেদ ইকবাল, কলেজ ছাত্রদল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জনি, সদস্য সচিব মোঃঅলি আহাদ,নগর সেচ্ছাসেবক দল এর আহ্বায়ক মোঃকামাল, সদস্য সচিব মোঃ কপিল, সদর উপজেলা সেচ্ছাসেবক দল এর আহ্বায়ক মোঃআল মামুন, সদস্য সচিব ড্যানিশ চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited