কাপ্তাই প্রতিনিধি | ১২:১৮ পিএম, ২০২০-১০-১১
কাপ্তাইয়ের রাইখালীর কারিগরপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএসের কালেক্টর বসন্ত তনচংগ্যা প্রকাশ দুর্জয় (৩৫) নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিহত বসন্ত তনচংগ্যা রাইখালীর ভালুকিয়া পাড়ার মৃত শশধর তনংগ্যার ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল চালকও। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবার বাহার চৌধুরী জানান, রাইখালীর বালুতলি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে কারিগর পাড়া এলাকায় আসলে রবিবার সকাল সাড়ে ৭টায় অজ্ঞাত ৩জন পাহাড়ি সন্ত্রাসীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় বসন্ত তনচংগ্যা প্রকাশ দূর্জয়। সে জেএসএসের সমর্থিত ও চাঁদা আদায়কারী বলে তার ভাই জানান।
ধারণা করা হচ্ছে আভ্যন্তরীন কোন্দলের কারণে জেএসএস (মূল দল) সমর্থিত সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের ঘটনাটি ঘটানো হতে পারে। নিহত বসন্ত তনচংগ্যাকে ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরেই রাঙামাটি মর্গে প্রেরণ করার হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited