রাঙামাটি জেলা বিএনপির সভাপতির মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৪:০৪ এএম, ২০২২-০৪-২২

রাঙামাটি জেলা বিএনপির সভাপতির মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক

জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম’র  মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপ‌তি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বৃহস্পতিবার দুপুরে দীপংকর তালুকদার এমপি’র ব্যক্তিগত সহকারি এমএন কাউছার রুমির গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা যায়, বৃহস্পতিবার (২১এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রাম শহরের সিএসসিআর-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নানিল্লাহে… রাজেউন)। দীর্ঘদিন ধরে মাথায় টিউমারজনিত কারণে চিকিৎসাধীন এই নেতার রোগ এক পর্যায়ে ক্যান্সারে রূপান্তরিত হয়। রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য: রাঙামাটি সরকারি কলেজের সাবেক ছাত্র শাহ আলম ছাত্রজীবন থেকেই ছাত্রদল হয়ে বিএনপির রাজনীতিতে জড়িত হন। পেশায় ঠিকাদার এই নেতা রাঙামাটি পৌর বিএনপির সভাপতি,জেলা বিএনপির সাধারন সম্পাদক হয়ে সর্বশেষ দুই দফায় জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন।