বান্দরবান প্রতিনিধি | ০৮:১২ পিএম, ২০২২-০৪-১৬
॥ বান্দরবান প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান মৌসুন আগুন লাগার জন্য ঝুঁকিপূর্ণ। বান্দরবানে বিগত বছরগুলোতে শুষ্ক মৌসুমে হাট-বাজার ও বাসা বাড়িতে আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তরা নিঃস্ব হয়ে পড়ে। আগুন নেভানোর আধুনিক যন্ত্র যদি থাকে তাহলে অল্প সময়ের মধ্যে নিজেরাই আগুন নেভাতে পারবেন। এ জন্য বান্দরবান বাজারে আগুন নেভানোর আধুনিক যন্ত্র ‘ফায়ার স্টিংগার’ বিতরণ করা হলো। আশা করি আগামীতে এর সুফল পাওয়া যাবে।
বান্দরবান বাজারে ফায়ার স্টিংগার বিতরণ উপলক্ষে শুক্রবার বাজার শাহী জামে মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্জল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান ফায়ার সার্ভিস কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান ও বান্দরবান বাজার ব্যবসায়ী কল্যান পরিষদের সাধারন সম্পাদক আবু ছালেহ চৌধুরী প্রমুখ।
পরে পার্বত্যমন্ত্রী বান্দরবান বাজারের ব্যবসায়ীদের জন্য ৪৫টি অগ্নি নির্বাপন যন্ত্র বিতরণ করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited