নিজস্ব প্রতিবেদক | ০৩:২৩ পিএম, ২০২২-০৪-১৬
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বর্ণিল সাজে জল উৎসবে মেতেছে মারমা তরুণ-তরুণীরা। একে অপরকে পানি ছিটিয়ে নিজেদের পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণ করেন। এই উৎসবে সব বয়সীরাই যোগ দেন।
শনিবার (১৬ এপ্রিল) সকালে রাঙামাটির বেতবুনিয়ার উচ্চ বিদ্যালয়ে মাঠে জল উৎসবটির আয়োজন করে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনটির উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙামাটি আসনে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তরিকুল ইসলাম, পিবিজিএমএস, পিএসসি, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জোন কমান্ডার লেঃ কর্নেল আশিকুর রহমান পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ’র মূখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেনসহ বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
জল উৎসব মারমা সম্প্রদায়ের সব চেয়ে বড় সামাজিক উৎসব। তবে গত দুই বছর করোনার কারণে এ উৎসব হয়নি।
জল উৎসব উপভোগ করতে তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষের ঢল নামে। একদিকে জল উৎসব আর অন্যদিকে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করে সবাই।
পারস্পরিক মৈত্রীর বন্ধন অটুট রাখা এবং পুরাতন বছরের গ্লানি মুছে ফেলায় এই উৎসবটি মূল উদ্দেশ্য।
একদিকে ঐতিহ্যবাহী লুঙ্গিতে মারমা তরুণ অন্যদিকে বর্ণিল সাজে মারমা তরুণী নিদিষ্ট দূর থেকে এই জল উৎসব খেলা খেলে থাকেন। অনেকে আবার এ সময় নিজের প্রিয় মানুষটিকে বেছে নেন। চারপাশে হাজারো মানুষের ভিড়। পর্যটক, অতিথি, সংবাদকর্মীসহ সর্বস্তরের মানুষ। এমন দৃশ্য দেখতে এবং স্মরণীয় করে রাখতে সবাই মহা ব্যস্ত। এমন রঙিন খেলা বছরে একবারই আসে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited