নিজস্ব প্রতিবেদক | ১০:৩৫ পিএম, ২০২২-০৪-০৮
বান্দরবান হাসপাতালের টয়লেটে গলায় ফাঁস দিয়ে বিউটি দাশ (৩৫) নামে এক নারী আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর আড়াই টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়। মৃত বিউটি দাশ বান্দরবান সদরের কালাঘাটা এলাকার লিয়াকত আলী পাড়ার চন্দন দাশের স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার (৭ এিপ্রিল) সকালে ডায়রিয়া জনিত কারণে বিউটি দাশ বান্দরবান হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার (৮এপ্রিল) দুপুরের দিকে বিউটি দাশ হাসপাতালের টয়লেটে যায়, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি বেডে ফেরত না আসায় তার বড় ছেলে ঋত্বিক দাশ তার মাকে খুঁজতে টয়লেটে গেলে তার মাকে টয়লেটে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে।
এদিকে চিৎকার শুনে হাসপাতালের ডাক্তার ও অন্যান্যরা ছুটে গেলে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, পরে পুলিশকে খবর দিলে বান্দরবান সদর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো: জিয়াউল হায়দার জানান, বিউটি দাশ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। দুপুরে জানতে পারি সে হাসপাতালের টয়লেটে গিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কানন চৌধুরী জানান, হাসপাতালের টয়লেট থেকে বিউটি দাশ নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে , লাশের ময়না তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited