নিজস্ব প্রতিবেদক | ১০:৪৯ পিএম, ২০২২-০৩-২৮
॥ নিজস্ব প্রতিবেদক ॥
জেলার ৩০টি যুব ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের জন্য ল্যাপটপ প্রদান করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
সোমবার (২৮ মার্চ) সকালে পরিষদের মিনি কনফারেন্স রুমে জেলা পরিষদ ও ইউএনডিপি যৌথ প্রকল্প এসআইডি-সিএইচটি’র শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট-এর অধীনে এ ল্যাপটপগুলো প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন, প্রত্যন্ত অঞ্চলের নারীদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার জন্য এই প্রিন্টার ও ল্যাপটপ কাজে লাগাতে হবে। করোনা মহামারির কারণে যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রগুলোর কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হয়নি। বর্তমানে যেহেতু করোনা মহামারি নিয়ন্ত্রণে রয়েছে, তাই যুব ও বয়স্ক শিক্ষাকেন্দ্রগুলোর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসআইডি-সিএইচটি, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঔশ্বর্য চাকমা, ইউএনডিপি উপজেলা ফ্যাসিলিটেটর ধীমান ত্রিপুরা, প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ্বর চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটররা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited