নিজস্ব প্রতিবেদক | ০৭:৪০ পিএম, ২০২২-০৩-১৭
রাঙ্গামাটিতে পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমণের পরিপূর্ণতা দিতে রাঙ্গাতরী নামে নতুন একটি হাউস বোট প্রমোদতরী কাপ্তাই হ্রদে যাত্রা শুরু করেছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বুধবার (১৬ মার্চ) সকালে শহীদ মিনার এলাকায় পর্যটন নৌ অবতরণ ঘাটে রাঙ্গাতরী নামে হাউস বোটটি উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সবুজ পাহাড়ে ঘেরা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে রাঙ্গাতরী পর্যটকদের মাঝে রাঙ্গামাটি ভ্রমণের আনন্দ যোগাবে।’ কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণে রাঙ্গাতরী পাহাড়ের পর্যটন উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উদ্যোক্তারা জানান, নির্দিষ্ট প্যাকেজে নৌ-ভ্রমণের রাঙ্গাতরীর মাধ্যমে কাপ্তাই হ্রদে ঘুরতে পারবেন বেড়াতে আসা পর্যটকরা। সুভলং ঝর্ণাসহ হ্রদবেষ্টিত প্রাকৃতিক পাহাড়ি এলাকা ভ্রমণসহ হ্রদে রাঙ্গাতরীতে রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের জন্য খাওয়ার টেবিল ও রাত্রিযাপনে উন্নত ব্যবস্থা রাখা হয়েছে। রাঙ্গাতরীতে রয়েছে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা, দুইজন করে থাকার জন্য ৬টি রুমে ৬টি খাট, দুইটি টয়লেটসহ সামনে রয়েছে বসে প্রকৃতিকে উপভোগ করার জন্য উন্নতমানের সোফাসেট।
রাঙ্গামাটি ভ্রমণে পর্যটকদের স্বল্প বাজেটের মধ্যে সবচেয়ে মানসম্মত সার্ভিস দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।
এ সময় রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, উদ্যোক্তা তোফায়েল আহমেদসহ রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর রাঙ্গামাটি জেলা প্রশাসক প্রমোদতরীতে চড়ে বিভিন্ন দিক ঘুরে দেখেন।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited