বান্দরবান প্রতিনিধি | ০৭:২১ পিএম, ২০২২-০৩-১৫
বান্দরবানের টংকাবতীর এলাকায় জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৪টায় বান্দরবান সদর উপজেলার টংকাবতীর ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা রাজবিলা ইউনিয়নের ঠ্যাংলুং পাড়ার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে জলন্ত তঞ্চঙ্গ্যা মোটর সাইকেল যোগে টংকাবতীর এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। যাওয়ার পথে ব্রিক ফিল্ড এলাকায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। পরে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও হত্যাকান্ডের জন্য জেএসএস মূল দলকে দায়ী করছে ইউপিডিএফ গণতান্ত্রিক (ইউনাইটেড ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট)।
এ বিষয়ে ইউপিডিএফ এর বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উবামং মার্মা জানান, জলন্ত তঞ্চঙ্গ্যা এক সময় জেএসএস মূল দলের সক্রিয় সদস্য ছিলেন। বছর খানেক আগে সে জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সমর্থক হয়ে কাজ করছিলেন। দল ছেড়ে আসায় ইউপিডিএফ এর সমর্থক হওয়ায় তাকে জেএসএস সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।এ ঘটনার পর থেকে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, একজনকে গুলি করে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে। লাশ উদ্ধার করে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited