নুরুল কবির | ০৩:২৯ পিএম, ২০২১-১২-০৯
“ দুনীতিকে না বলুন ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও বিট্রিশ কাউন্সিলের বান্দরবান ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়। সেখানে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ অংশগ্রহণ করে।
পরে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস উপলক্ষে বিট্রিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সহযোগিতায় জেলা প্রশাসকের প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমার সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: লুৎফুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন অংসুই প্রু, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো” শেখ ছাদেক,অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, দুনীতি দমন কমিশনের চট্টগ্রাম-২ এর সহকারি পরিচালক রতন কুমার দাশ,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,বিট্রিশ কাউন্সিলের বান্দরবান ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মং শেনুক মারমাসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ নির্মাণ করতে। আমাদের প্রত্যেকের উচিত দুর্নীতির বিরোধিতা করা এবং যেকোন ভালো কাজের প্রশংসা করা। বক্তারা এসময় আরো বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ থাকবো এবং আগামী প্রজন্মকে একটি শিক্ষিত ও সৎ জনগোষ্টিতে রুপান্তরিত করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবো।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited