৪ দিন পর রাজস্থলীর মাছ ব্যবসায়ী রিপন হত্যার ঘটনায় স্ত্রীর মামলা


রাজস্থলী প্রতিনিধি    |    ১১:৩৪ পিএম, ২০২০-১০-০৯

৪ দিন পর রাজস্থলীর মাছ ব্যবসায়ী রিপন হত্যার ঘটনায় স্ত্রীর মামলা

রাজস্থলী উপজেলায় ৫ অক্টোবর সন্ত্রাসী কর্তৃক উপজেলার রাজস্থলী বাজারের ক্ষুদ্র মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন রিপনকে দিন-দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় ৪ দিন পর নিহত রিপনের স্ত্রী শাহেনা আক্তার বাদী হয়ে ২৩ জনের নামে এবং আরো ১০/১৫ জনের অজ্ঞাতনামায় রাজস্থলী থানায় বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় মামলা দায়ের করেন।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান, ৫ অক্টোবর সোমবার বেলা ১ টা ৪০ মিনিটের সময় কিছু মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী রিপনের বাড়ীতে ডুকে অর্তকিতভাবে মাছ ব্যবসায়ী রিপনের উপর গুলি চালায়। গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এর চার দিন পর আজ নিহত রিপনের স্ত্রী বাদী হয়ে রাজস্থলী থানায় মামলা নং ১/ ৯/১০/২০২০ ইং ধারা ১৪৩/৪৪৮/৩০২/১২০.খ/৩৪ দন্ডবিধি মোতাবেক একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব এস আই টিটুল মজুমদার। তবে আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।