আলমগীর মানিক | ০৯:৪৭ এএম, ২০২১-১১-৩০
রাঙামাটির সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা এলাকায় প্রতিপক্ষ স্বজাতীয় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে জেএসএস এর শীর্ষ সন্ত্রাসী আবিস্কার চাকমা(৪০) নিহত হয়েছে জানা গেছে। নিহতের বাড়ি বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকায়। তার পিতা মিন্টু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার সময় সাংগঠনিক দায়িত্ব পালনকালীণ সময়ে প্রতিপক্ষের অতর্কিত সশস্ত্র হামলায় আবিস্কার চাকমা নিহত হয়।
সে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর শীর্ষ পর্যায়ের নেতা এবং একাধিক মামলার আসামী বলে স্থানীয় ও নিরাপত্তা বাহিনীর দায়িত্ব্শীল সূত্রে জানাগেছে।
বিগত বছরে বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও সম্প্রতি আবিস্কার চাকমা রাঙামাটির লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িত্বে থেকে সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় বসবাস করতো। তার অবস্থান নিশ্চিত হয়েই প্রতিপক্ষ পার্বত্য চুক্তি বিরোধী অপর একটি আঞ্চলিকদলের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
বিষয়টি শুনেই ঘটনাস্থলে কোতয়ালী থানা পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited