নুরুল কবির | ১১:০১ পিএম, ২০২১-১১-২৮
বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে রববিার বিকালে বান্দরবান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবান বাজারের চৌধুরী মার্কেট এলাকার বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি মনির হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে তিন বারের প্রধানমন্ত্রী, তিনি একজন বয়স্ক নারী। বর্তমানে খালেদা জিয়া খুবই অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসা একান্ত প্রয়োজন। তাঁকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, সরকার অন্যায় ভাবে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার সুযোগ দিচ্ছে না। এতে খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। নেতৃবৃন্দ অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited