নুরুল কবির | ১১:০৩ পিএম, ২০২১-১১-২৪
বান্দরবানের দুই উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত ঘোষণা করেছে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এই নামের তালিকা মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর দেশব্যাপী চতুর্থ ধাপে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি), ওই নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ তাঁদের মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে।
২৬ ডিসেম্বর বান্দরবান জেলার থানচি উপজেলার ৪টি ও রোয়াংছড়ি উপজেলার ৪টিসহ মোট ৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, থানচি উপজেলার চার ইউনিয়নে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১নং রেমাক্রী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা, ২নং তিন্দু ইউনিয়নে মংপ্রু অং মারমা, ৩নং থানচি সদর ইউনিয়নে অং প্রু ¤্রাে এবং ৪নং বলিপাড়া ইউনিয়নে জিয়া অং মারমা।
এবং রোয়াংছড়ি উপজেলায় সদর ইউনিয়ন মেহ্লা অং মামা, আলেক্ষ্যং ইউনিয়নে বিশ^নাথ তংচঙ্গা, নোয়াপতং ইউনিয়নে চুনমং মামা ও তারাছা ইউনিয়নে উথোয়াই চিং মামা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited