নিজস্ব প্রতিবেদক | ০৫:০৩ এএম, ২০২১-১০-১৮
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও একই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যাকান্ডের ঘটনায় পূর্বে ঘোষিত ১১নভেম্বর নির্বাচন পিছিয়ে দিয়ে ২৮নভেম্বর অনুষ্ঠিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (১৭অক্টোবর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার।
নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, সরকারি নির্দেশনা মেনে আগামী ২৮নভেম্বর অর্থাৎ তৃতীয় ধাপে চিৎমরম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার ( ১৬অক্টোবর ) দিনগত রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় প্রবেশ করে চিৎমরম ইউনিয়ন আ’লীগের সভাপতি ও একই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমাকে তার বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নটি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুফের দখলে রয়েছে বলে জানা গেছে। ওই ইউনিয়নটিতে গতবার নির্বাচনে পিসিজেএসএস সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছিলোর। এইবারও ওই ইউনিয়নে পাহাড়ের সংগঠনটি তাদের একজন সমর্থিত প্রার্থী দিয়েছেন।
চন্দ্রঘোনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বলেন, মরদেহটি ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহটি বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান নিহতের স্বজনরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ে করবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited