নুরুল কবির | ১১:০১ পিএম, ২০২১-১০-১২
বান্দরবানের লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কৃষকের ৪টি গরু মারা গেছে বজ্রপাতে। বজ্রপাতে নিহতরা হলেন মৃত মো. ইসহাকের ছেলে মোহাম্মদ এনাম (৫০) ও মৃত মো. নবী হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (২১)।
সোমবার(১১অক্টোবর) মধ্যরাতে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙালি পাড়ায় এ ঘটনা ঘটে।
ফাইতং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানিয়েছেন,সোমবার গভীর রাতে মোহাম্মদ এনাম ও শহিদুল ইসলাম বাগান পাহারা দেওয়ার জন্য গাছের উপর বানানো একটি টংঘরে ঘুমাচ্ছিলেন। মধ্যরাত একটার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সেখানে বজ্রপাতে তারা দুজন মারা যায়।
চেয়ারম্যান জানান, মঙ্গলবার সকালে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ওই টংঘরে তল্লাশি করে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গাছের উপর টংঘর বানিয়ে বাগান ও ফসলি জমি পাহাড়া দেয়া দেয় তারা। আর ওই টংঘরে থাকাই তাদেও জন্য কাল হলো।
লামা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তারা ফিওে আসলে বিস্তারিত জানাযাবে।
এদিকে একই উপজেলার মেরাখোলা এলাকার হিন্দু পাড়ায় বজ্রপাতে বাসু কুমার দে নামের এক ব্যক্তির ৪টি গরু মারা গেছে। এছাড়াও আনসার ব্যাটালিয়ন দপ্তরে ১৩ টি গাছ পুড়ে গেছে বজ্রপাতে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited