নিজস্ব প্রতিবেদক | ০৪:০৪ এএম, ২০২১-১০-০৭
বান্দরবানের লামায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত বাস চালক মো. আনোয়ার হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (০৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তিনি চট্টগ্রামে মারা যায় বলে নিশ্চিত করেন বাস মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক রহমত আলী।
সাংগঠনিক সম্পাদক রহমত আলী জানান, বুধবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় বান্দরবানের লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে প্রথমে গুরুত্বর আহত বাস চালক মো. আনোয়ার হোসেনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তার অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।
এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন অনেকেই।
প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়া আহত যাত্রীরা হলেন- জোৎস্না দে (২০), শুভশ্রী (১০), রূপম চাকমা (২), জহর লাল (৫৫), নুর মোহাম্মদ (২৮), মো. সোহেল (৩২), রাজশ্রী দে (২), আনোয়ার হোসেন (৫০), নুরুল আলম (৩০), হাসনা বালা (৬০), মনু আলম (৩৫), তপন (৩৮), সরওয়ার (২৫), মো. রফিক (৩০), সরওয়ার আলম (৫৫), মো. সাহেদ (৬৫), শিব শংকর (৩৭), জেসি মার্মা (২২), আবুল হোসেন (৫৫)। এছাড়াও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া ও বিভিন্ন ক্লিনিক, চকরিয়া এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেকেই চিকিৎসা গ্রহণ করছে বলে জানা গেছে।
বাসের যাত্রীরা জানান, আমাদের বাসটি ধীরে পাহাড় উঠছিল, কিন্তু বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি কার্গো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের বাসকে ধাক্কা দেয়। বাসের চালক গাড়িটি রক্ষা করতে রাস্তার পাশে নামিয়ে দিলে বাসে থাকা সবাই কম বেশি আহত হন।
বান্দরবানের লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited