নিজস্ব প্রতিবেদক | ০২:০৮ এএম, ২০২১-০৯-২৩
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী মাইক্রোবাস পাহাড়ি খাদে পড়ে গিয়ে একজন গর্ভবর্তী নারী ও পুলিশ সদস্যসহ ১২জন আহত হয়েছেন। বুধবার (২২সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাজেক ইউনিয়নে হাউজপাড়া ডাবআদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজশাহী থেকে ১২জনের একটি ট্যুরিস্ট দল মিজানুর রহমানের নেতৃত্বে মাইক্রোবাসযোগে কক্সবাজার ভ্রমণ শেষ করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে প্রবেশে করার সময় হাউজপাড়া ডাবআদম এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ৫০ফিট পাহাড়ি খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে গাড়িতে থাকা ট্যুরিস্ট দলের সদস্যরা আহত হন। এর মধ্যে গাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য ও একজন গর্ভবতী নারী এবং একজন শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে পাশ্ববর্তী জেলা খাগড়াছড়ির দীঘিনাল উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এরমধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য, একজন গর্ভবতী নারী ও একজন শিশু রয়েছেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited