নিজস্ব প্রতিবেদক | ০৭:২১ পিএম, ২০২১-০৯-১৩
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্যবাসীর জীবন-মান উন্নয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। দূর্গম পার্বত্য এলাকা বিবেচনায় এখানে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের প্রশাসনযন্ত্রসহ সকল স্তরের প্রতিনিধিবৃন্দ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
তিনি বলেন, এদেশের মানুষ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছিল। একইভাবে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নত সমৃদ্ধ সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য এ অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তিনি সোমবার রাঙামাটির কাপ্তাই উপজেলাধিন বিভিন্ন এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ইকোনোমিক সিকিউরিটি ( ইকোসেক) প্রকল্পের সুবিধা ভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের ‘কমিউনিটি ডেভেলপম্যান্ট বিভাগ ও ‘আন্তর্জাতিক রেড ক্রস কমিটি’র সহায়তায় ‘‘ইকোসেক প্রকল্প’’র মাধ্যমে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের বাস্তবায়নে সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাপতি অং সুই প্রু চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসু ছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির উপদেষ্টা শিরিন সুলতানা,
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, মোঃ হানিফ, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি রফিক আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, শাওয়াল উদ্দিন, আশিষ দাশ গুপ্ত, মনিরুল ইসলাম রতন, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব প্রমুখ।
এদিন প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি স্থানীয় দেবতাছড়ি, মুরলী পাড়া ও জালিয়াপাড়ায় সুবিধাভোগীদের মাঝে রেড ক্রিসেন্ট’র ইকোসেক প্রকল্পের নগত অর্থ সহায়তা প্রদান করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited