বাঘাইছড়ি প্রতিনিধি | ১২:২৪ এএম, ২০২০-১০-০৭
বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলবান এলাকায় আচমকা ব্রাশ ফায়ারের ঘটনা ঘটেছে। ৬ অক্টোবর মঙ্গলবার রাত ১১ ঘটিকায় এই ব্রাশ ফায়ারের ঘটনা ঘটে। তাৎক্ষণিক কোন হতাহতের সংবাদ পাওয়া না গেলেও স্থানীয় গ্রাম বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে এদিক ওদিক ছুটোছুটি করতেও দেখা যায় অনেককে। ধারনা করা হচ্ছে পাহাড়ের আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষে এই ব্রাশ ফায়ার করেছে।
বাঘাইছড়ি থানার ওসি মোঃ আসরাফ উদ্দিন ব্রাশ ফায়ারের কথা শিকার করে বলেন, এখনো কোন হতাহতের সংবাদ পাইনি বিস্তারিত জানার চেষ্টা করছি।
এদিকে ব্রাশ ফায়ারের পরপরই ঘটনাস্থলে ছুটে গেছে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবির একটি টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুরো এলাকা এখন বিজিবির নিয়ন্ত্রনে রয়েছে।
গত এক মাসে বাঘাইছড়িতে এ নিয়ে ৮ বার গোলাগুলির ঘটনা ঘটেছে তবে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। স্থানীয় সাধারন পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠির লোকজন চরম উৎকন্ঠায় দিন পার করছেন যে কোন সময় পাহাড়ের বিবাদমান ৪ গ্রুপের সন্ত্রাসীদের মধ্যে আধিপত্যের লড়াইয়ে বন্দুক যুদ্ধ ভয়াবহ আকার ধারন করতে পারে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited