নিজস্ব প্রতিবেদক | ১০:৪৩ পিএম, ২০২০-১০-০৫
বোনের বাড়িতে যাওয়ার পথে ১৩ বছরের এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে জঙ্গলে ভেতর ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
ভিকটিমের পরিবারের লোকজন জানায়, সোমবার (০৫ অক্টোবর) মেয়েটিকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা ভালো না।
ভিকটিমের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পাগলীর আগার অলি বাপেরজুম এলাকায়৷ রোববার (৪ অক্টোবর) দুপুরে ভিকটিম তার বোনের বাড়ি পার্শ্ববর্তী চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব রংমহল এলাকায় বেড়াতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
ভিকটিমের পিতা জানান, দুপুরে তার ১৪ বছরের কন্যা বাড়ি থেকে পায়ে হেটে ডুলাহাজারা রংমহল এলাকায় তার বড় মেয়ের বাড়িতে যাচ্ছিল। এসময় পথিমধ্যে নির্জন স্থানে তাকে একা পেয়ে একই এলাকার আবুল কালামের বখাটে ছেলে শওকত (২২) তাকে জোরপূর্বক পাশের সামাজিক বনায়নের ভেতর তুলে নিয়ে ধর্ষণ করে। এসময় তার আত্নচিৎকার শুনে ঘটনাস্থলের অদূরে জঙ্গল কাটার কাজে নিয়জিত এক শ্রমিক এগিয়ে গেলে ধর্ষক যুবক দ্রুত পালিয়ে যায়।
অভিযোগ উঠেছে ওই বখাটে যুবক শওকতের বিরুদ্ধে এলাকায় এধরনের আরো দুইটি ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। স্থানীয়রা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে থানা পুলিশসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এঘটনায় জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এধরনের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে জড়িত ব্যাক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited