আল মামুন | ০৪:০৯ পিএম, ২০২১-০৮-৩০
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সালমা আক্তার (২৭) নামে তিন সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ আগষ্ট) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ডাক্তার পাড়ার নিজ বাড়ির রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত সালমা আক্তার ডাক্তার পাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন লিটন এর স্ত্রী। নিহতের স্বামী মাটিরাঙ্গার পূর্ব খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গৃহবধূ সালমা আকতারের আত্মহত্যার বিষয়টি মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানায়, স্বামী সকালের দিকে স্কুলে চলে যাওয়ার পর নিজ বাড়ির রান্না ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তিনি। মায়ের ঝুলন্ত লাশ দেখার পরে তার বাচ্চারা চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা তাকে মৃত ঘোষনা করেন। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিল্টন ত্রিপুরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহেতর স্বামী মোহাম্মদ হোসেন লিটন জানান, একমাস আগে আমার স্ত্রী তৃতীয় কণ্যা সন্তানের মা হয়েছে। তৃতীয় কণ্যা সন্তান হওয়ার বিষয়টি জানার পর থেকেই আমার স্ত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এ জন্য তার চিকিৎসাও চলছিল।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited