নিজস্ব প্রতিবেদক | ১২:২৯ এএম, ২০২১-০৮-১৮
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ ও জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটির পর্যটন সম্ভাবনাময়ী সবচেয়ে উঁচু ফুরোমন পাহাড়কে শত বৃক্ষে সাজানো হয়েছে। ১৭ আগষ্ট মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগ এ কর্মসূচি গ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন- রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির সবচেয়ে বড় ৬ কিলোমিটার দৈর্ঘ্যর উঁচু পাহাড়ে শত বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই পাহাড়ে বৃক্ষ রোপণের মূল উদ্দেশ্যে হলো-পাহাড়টিকে পর্যটন সম্ভাবনাময় দৃষ্টি নন্দন এলাকা হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতে পাহাড়টিকে ঘিরে পর্যটন নগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জেলা প্রশাসক জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, পুলিশ সুপার মীর মোদদাছছেছর হোসেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমুখ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited