আল মামুন | ০৭:৫৪ পিএম, ২০২১-০৮-১৬
গাছ লাগান-পরিবশে বাঁচান স্লোগানে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচীর-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সোমবার (১৬ আগস্ট ২০২১) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ১টি নারিকেল গাছের চারা রোপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু একটি ফলদ গাছ রোপন করেন। পরে বঙ্গবন্ধুসহ স্বপরিবারে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয় এতে। এতে কৃষকদের মাঝে ফলদ,বনজ ও ভেষজ এর চারা বিতরণ করেন অতিথিরা। খাগড়াছড়ি জেলাজুড়ে ৯ হাজার চারা বিতরন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
খাগড়াছড়ি জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক টারজান বড়–য়া সভাপতিত্বে সদস্য সচিব খোকন চাকমার সঞ্চালনায় এতে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা,কৃষি বিষয়ক সম্পাদক শুভ মঙ্গল চাকমা, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম,সদস্য আফসার উদ্দিন চৌধুরী,নুরুল্লাহ হিরো,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশ,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ গন্যমান্যরা এতে উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited