মোঃ শাহ আলম | ০১:৪৩ এএম, ২০২১-০৮-১৬
রাঙামাটিতে আওয়ামীলীগ দলের মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে মন্তব্য করে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি, আওয়ামীলীগের বিপথগামী কিছু নেতা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বর্তমানে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসতেছে। আমাদের কিছু পরিক্ষীত নেতা টাকা-পয়সা কিংবা প্রাণ বাচাঁনোর জন্য, দলের বিরুদ্ধে গিয়ে অন্য দলের হয়ে কাজ করছে।
বিশেষ করে পাহাড়ের আঞ্চলিক সংগঠন অবৈধ অস্ত্রধারীদের পক্ষ হয়ে কাজ করছে এবং তাদের নানাভাবে সহযোগিতা করছে। এটি দলের জন্য হুমকি। রোববার (১৫আগষ্ট) বিকাল ৪টায় জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীরীগ যেখানে পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম করছে। তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে, প্রশাসনের নিকট তাদের আইনের আওতায় আনার কথা বলছে, সেখানে যদি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ যদি তাদের সহযোগিতা, তাদের সাথে উঠাবসা করে, তাহলে এমন ঘটনা অত্যান্ত দু:খজনক ও কষ্টদায়ক। এটি দলের জন্য হুমকি।
যারা নিজের স্বার্থে এসব ধরনের কাজ করছেন তাদের সাবধান ও সংশোধন হওয়ার আহব্বান জানান দীপংকর তালুকদার। তা নাহলে কঠোরভাবে আইনানুগ ও সাংগঠনিকভাবে এসব বিশ^াস ঘাতকদের দল থেকে দমন করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
এসময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, দপ্তর সম্পাদক রফিকুল তালুকদার, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলাসহ সম্পাদক মন্ডলীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামীলীগ দলের ভিতরে ও দলের বাহিরের এখনো ষড়যন্ত্র চলছে। অপশক্তিরা ঘাপটি মেরে বসে রয়েছে। যেকোন সময় দলে বড়ধরনের অঘটন ঘটাতে পারে। সুতরাং সজাগ ও সর্তক থাকার আহবান জানিয়ে তিনি আওয়ামীলীগ নেতাকর্মীরা যেন নিজেকে কোন কিছুর বিনিময়ে বিক্রি করে না দেয় সেজন্য তিনি সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited