মহালছড়ি প্রতিনিধি | ০৭:৩৯ পিএম, ২০২১-০৭-২০
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর হতে মুবাছড়ি ইউনিয়নের যাতায়াতের একমাত্র সড়কটি মেরামত করেছে এলাকাবাসী। বর্ষা মৌসুমে এ রাস্তাটিতে বৃষ্টির পানিতে কাঁদা আর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এতে শত শত মানুষের যাতায়াতের অসুবিধা দেখে ২০ জুলাই মঙ্গলবার মনাটেক গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন "লুহডিক" সড়কটি মেরামত করার উদ্যেগ গ্রহন করে। এ উদ্যেগকে সাধুবাদ জানিয়ে সিঙ্গিনালা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন " সবাই দোস্ত" ও মনাটেক যাদুগানালা মৎষ্যচাষ বহুমূখী সমবায় সমিতি সহ এলাকার অনেকেই এ কাজে আর্থিক, কায়িক ও মানসিকভাবে সহযোগিতায় এগিয়ে আসেন।
যে রাস্তাটি মেরামত হলো মহালছড়ি সদর থেকে মুবাছড়ি ইউনিয়নে প্রবেশদ্বার মহালছড়ি থানা ঘাট থেকে অল্প দূরে ব্রিজপাড়া নামক স্থানে। এ রাস্তার কারণে শত শত মানুষের ভোগান্তি পোহাতে হয়। এ ভোগান্তি লাঘবে মনাটেক গ্রামের "লুহডিক" সংগঠন রাস্তা মেরামতের উদ্যেগ গ্রহন করে। যাঁরা রাস্তা মেরামত কাজে বিভিন্নভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লুহডিক সংগঠনের সভাপতি রতœ উজ্জল চাকমা বলেন, এ সমস্ত কাজ করা একার পক্ষে কখনই সম্ভব নয়। তাই এ রাস্তা মেরামতের সফলতা বা ব্যর্থতা সকলের।
এ বিষয়ে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা রাস্তা মেরামতের মহতি উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরণের কাজ দেখলে এভাবে সবাইকে এগিয়ে আসা উচিত। জনদুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদ থেকে এ ধরণের রাস্তা মেরামতের বরাদ্দ দেয়া হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, পার্শ্ববর্তী চেঙ্গী নদীর উপড় ব্রিজ নির্মাণ কাজ চলমান থাকায় এ রাস্তায় মেরামতের প্রকল্প বরাদ্দ হয়নি। কারণ ব্রিজ নির্মাণ কাজের সাথে এ রাস্তার কাজ ধরা আছে। ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হলে এ রাস্তার সংষ্কার কাজ শুরু করা হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited