আল মামুন | ০৪:১২ পিএম, ২০২১-০৭-১৭
খাগড়াছড়িতে “ঈদুল আযহা ও করোনা মহামারিতে কর্মহীন,অসহায়,দুস্থ ১ হাজার পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলম পরিবার। পরিবারটি প্রতিবছরের ন্যায় এবারও নিজেদের উদ্যোগে পানখাইয়া পাড়া সড়কের নিজ বাসভবনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এতে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম,খাগড়াছড়ির জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ¦ মো: জাহেদুল আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, মুজিবুল আলম (ছোট ভাই),এড. আক্তার উদ্দিন মামুন, সাবেক শ্রমিকলীগ নেতা নুরনবীসহ আলম পরিবার সমর্থক গোষ্ঠির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
করোনার এমন দূর্যোগে সবাই মিলে কিছুটা হলেও ভালো থাকার লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রচেষ্টা মন্তব্য করে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম পরিবার ও দেশবাসীর জন্য দোয়া কামনা করেন। এ সময় তিনি সকলকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে সকল সম্প্রদায়ের ১ হাজার অসহায়,কর্মহীন,দুস্থ প্রতি পরিবারকে চাল,ডাল,আলু,পেঁয়াজ ও লবণ তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা। এ খাদ্য সামগ্রী পেয়ে অসহায় কুলছুম বেগম,বিনা রাণী ও সাজাই মারমা এমন দূসময়েও পাশে দাঁড়ানোর জন্য আলম পরিবারকে ধন্যবাদ জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited