বাঘাইছড়ি প্রতিনিধি | ০২:০৬ পিএম, ২০২০-১০-০২
বাঘাইছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের উগলছড়ি গ্রামে ৬ বছর বয়সী শিশু ধর্ষন চেষ্টা মামলার প্রধান অভিযুক্ত জিয়াউর রহমান (১৭)কে আটক করেছে বাঘাইছড়ি পুলিশ। সে উগলছড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে শিশুটির মা নাজমা বাঘাইছড়ি থানায় হাজির হয়ে বখাটে জিয়াউর রহমানকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০-৯/৪ (খ) ধারায়, ধর্ষন চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
মামলার পরপরই বাঘাইছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান এর নেতৃত্বে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তারই ফলশ্রুতিতে ২ অক্টোবর শুক্রবার দুপুর ২ ঘটিকায় উগলছড়ি গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত বখাটে জিয়াউর রহমানকে আটক করে থানা হাজতে রাখা হয়।
এব্যাপারে বাঘাইছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান বলেন, আসামী বর্তমানে থানা হাজতে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হবে।
এদিকে বখাটে জিয়াউর রহমান পুলিশের হাতে আটকের সংবাদে নির্যাতিত শিশুটির পরিবার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। শিশুটির মা নাজমা বলেন, অমানুষটা আটক হয়েছে, এখন উপযুক্ত শাস্তির সংবাদ পেলে আমরা শান্তি পাবো।
উল্লেখ্য, প্রতিবেশী জসিম উদ্দিনের বখাটে ছেলে জিয়াউর রহমান (সাগর) বাঘাইছড়ি পৌরসভার উগলছড়ি গ্রামের ৬ বছরের এক কন্যা শিশুকে দোকানের পেছনে ডেকে নিয়ে চকলেটের লোভ দেখিয়ে ও ২০ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় বাড়ীর আঙ্গিনা থেকে তুলে নিয়ে ঘরে টেলিভিশন দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বার পালক্রমে ধর্ষনের চেষ্টা চালায় এবং ধর্ষন চেষ্টার বিষয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে শিশুটির মা ঘটনাটি বখাটে জিয়াউর রহমান সাগরের মা ও স্থানীয় কাউন্সিলর নুরুল হক তালুকদারকে জানালে বখাটে সাগর বাড়ী ছেড়ে পালিয়ে যায় এবং কাউন্সিলরের বিচারের আশ্বাসে মামলা করেতে বিলম্ব হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited