নিজস্ব প্রতিবেদক | ১০:৩৯ পিএম, ২০২১-০৭-০৮
রাঙামাটির চন্দ্রঘোনায় উপজাতীয় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে নারানগিরি বড়পাড়া নামক এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীণ জেএসএস’র এক কর্মী মারা গেছে।
নিহতের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে তারা ফিরে আসলে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্তি পুলিশ সুপার মোঃ মারুফ আহাম্মেদ।
এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, রাইখালী থেকে জেএসএস এর একটি সশস্ত্র দল রাজস্থলী যাওয়ার পথে নারানগিরি বড়পাড়া নামক স্থানে পৌছুলে সেখানে আগে থেকে অবস্থান করা মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী এমএনপি’র সশস্ত্র সন্ত্রাসীদের সাথে মুখোমুখি হওয়ার সাথে সাথেই উভয় পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। কয়েক দফায় সদস্য সংখ্যা বৃদ্ধি করে বিকেলে জেএসএস-এমএনপি’র সন্ত্রাসীরা কচুরিপাড়া এলাকায় আবারো কয়েশো রাউন্ড গুলি বিনিময় করে।
এতে জেএসএস এর অন্তত দুইজন সন্ত্রাসী নিহত ও একজন আহত হওয়ার খবর অসমর্থিত সূত্র থেকে জানাগেলেও প্রশাসন সেটি নিশ্চিত করতে পারেনি। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহাম্মেদ গুলি বিনিময়ের খবর নিশ্চিত করে প্রতিবেদককে জানিয়েছেন, উক্ত ঘটনায় একজন নিহত হয়েছে এবং পুলিশ তার মরদেহ উদ্ধার করতে সেখানে গেছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited