রাঙামাটিতে লকডাউন;অকারনে ঘর থেকে বের হলেই জেল-জরিমানা


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৩ এএম, ২০২১-০৭-০১

রাঙামাটিতে লকডাউন;অকারনে ঘর থেকে বের হলেই জেল-জরিমানা

করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার থেকে মাঠে থাকবে সেনাবাহিনী। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর বিকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি ডিজিএফআই কমান্ডার কর্ণেল ইমরান ইবনে রউফ, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মোস্তফা, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি হাসপাতালের আর এমও ডাঃ শওকত আকবর, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আবু সৈয়দ, নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় জেলা প্রশাসক বলেন, সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল সকাল থেকে মাঠে থাকেব বেশ কয়েকটি মোবাইল টিম। যদি কেউ বিনা প্রয়োজনে অযথা ঘোরাঘুরি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা কাজে যাবেন মাস্ক ব্যতীত কোউ বাড়ীঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান। রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ৫টি ভ্রাম্যমান আদালত থাকবে। যারা সরকারিবিধি নিষেধ ঊপেক্ষা করে অকারণে বাসা থেকে বের হবে তাদের বিরুদ্ধে জেল জরিমানাসহ শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।

সভায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক।