বান্দরবান প্রতিনিধি | ০১:২২ এএম, ২০২১-০৬-১০
বান্দরবানের আলীকদম উপজেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক ছৈয়দ হোসেন গতকাল মঙ্গলবার (৮ জুন) নিজ দোকান থেকে ইয়াবাসহ আটকের ঘটনায় তাকে আজীবনের জন্য বহিষ্কার করে উপজেলা শ্রমিকলীগ। আজ বুধবার (০৯ জুন)দুপুরে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাতুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক সামশুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তার এমন অপকর্মের কারণে উপজেলা শ্রমিক লীগের মানক্ষুন্ন হয়েছে। কোন ব্যক্তি রাষ্ট্রের নিষেধ করা কোন কর্মকান্ডে জড়িয়ে হলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। অপরাধী কোন ব্যক্তি সংগঠনে রাখার প্রয়োজন নেই, বিধায় ছৈয়দ হোসেনকে উক্ত পদ ও সদস্য পদ থেকে চিরতরে বহিষ্কার করা হলো।ছৈয়দ হোসেনের অপকর্মে কোন ভাবে সংগঠন দায়ী নই।
আলীকদম উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাসশুল আলম বলেন, জেলা কমিটির নির্দেশে ছৈয়দ হোসেনকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে ছৈয়দ হোসেন উপজেলা শ্রমিক লীগের কোনো পদপদবীর পরিচয় দিতে পারবেন না। পরিচয় দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিক লীগের কোন সদস্য রাষ্ট্রের নিষেধ করা কোন কর্মকান্ডে জড়িত হলে তাহাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited