নুরুল কবির | ০৬:০২ পিএম, ২০২১-০৬-০৩
অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষে বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন (বুধবার) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগ বান্দরবানের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে সেমিনার কক্ষে এই ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত হয়।
সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন মং টিং ঞো, ডা: মো. আলমগীর, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন ডা: অংসুই প্রু জানান, আগামী ৫ জুন থেকে ১৯ জুন বান্দরবানে ৬৮ হাজার ২শত ২৬ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় সিভিল সার্জন আরো জানান, এবারে বান্দরবান জেলায় ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৪শত ৭২জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫৮ হাজার ৭শত ৫৪জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited