নিজস্ব প্রতিবেদক | ১২:৩৯ এএম, ২০২১-০৬-০২
মধ্যযুগীয় কায়দায় বয়কে হাত-পা বেঁধে নির্যাতন ও গরম লোহার ছ্যাঁকা দেওয়ার ঘটনায় রুবেল ঘোষ নামক এক রেষ্টুরেন্ট পরিচালককে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৩১মে) দুপুরে লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন রুবেল। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রুবেল ঘোষ লামা বাজার চৌরাস্তা মোড় হোটেল চৌরঙ্গীর মালিক মৃত রতন ঘোষের বড় ছেলে। এরআগে একই মামলায় রতন ঘোষের আরেক ছেলে সোহেল ঘোষকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
গত ২৫ মে দিনগত রাতে থানায় গিয়ে “প্রাণে বাঁচার আকুতি জানিয়ে আশ্রয় চায় সাইফুল ইসলাম” নামক এক যুবক। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে তার নির্যাতনের খবর। এর পরেই টনক নড়ে পুলিশের। সাইফুলের দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেই অভিযানে নামে পুলিশ।
সাইফুল মামলার অভিযোগে উল্লেখ করেন, লামার বাজার চৌরাস্তা মোড়ে অবস্থিত হোটেল চৌরঙ্গীতে বয়ের চাকরি নেন তিনি। কিন্তু হোটেলের পরিচালনার দায়িত্ব থাকা সোহেল ও রুবেল কথায় কথায় অশ্লীল গালমন্দ এবং শারীরিক নির্যাতন করার কারণে সুযোগ পেলেই পালিয়ে প্রাণে বাঁচ্রা চেষ্টা করে বয়-কর্মচারিরা। সেও এই নির্যাতন থেকে বাঁচার চেষ্টা করে পালিয়ে যা। তবে নিস্তার মিলেনি। ধরে এনে হাত-পা বেঁধে আটকে রেখে টানা নয়দিন মারধর ও গরম লোহার রডের ছ্যাঁকা দেয় তাকে। সবশেষে সে থানায় গিয়ে আশ্রয় নেয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited