মধ্যরাতের ভয়াবহ আগুনে ছোট হরিণা বাজার পুড়ে ছাই


আলমগীর মানিক    |    ০৯:৪৮ এএম, ২০২১-০৫-৩১

মধ্যরাতের ভয়াবহ আগুনে ছোট হরিণা বাজার পুড়ে ছাই

মধ্যরাতে রাঙামাটির বরকল উপজেলাধীণ ভারত সীমান্তবর্তী ছোট হরিনা বাজারে ভয়াবহ আগুনে অন্তত ৩০টি দোকান ও ঘরবাড়ি সম্পূর্ন ভস্মিভূত হয়েগেছে। রোববার দিবাগত মধ্যরাতে স্থানীয় একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানাগেছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানিয়েছেন। 


স্থানীয় ব্যবসায়ি মান্নান জানিয়েছেন রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে করে দোকানগুলোতে রক্ষিত জ্বালানী গ্যাস সিলিন্ডারগুলো ব্ল্যাষ্ট হয়ে আগুনের লেলিহান শিখা আশে-পাশের ঘরবাড়িতেও গিয়ে পৌছে। 


ফায়ার সার্ভিস না থাকায় এবং ঘটনাস্থলে না পৌছানোয় মাত্রাতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদের কারনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দাউ-দাউ করে আগুন জ¦লতে থাকে। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানিয়েছেন।