কাপ্তাই প্রতিনিধি | ০১:৩০ এএম, ২০২১-০৫-২৬
কাপ্তাই নতুন বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনায় জড়িত ৬ আসামীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) দিবাগত প্রায় রাত ২ টায় কাপ্তাই থানার এস আই মনির এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলার কোতায়ালী থানা পুলিশ সহযোগিতায় বনরূপা এলাকার শাপলা বোডিং থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মোঃ হান্নান মিয়া (১৯), মোঃ দেলোয়ার হোসেন (৪৮), মোঃ জয়নাল (৩৮), মোঃ হানিফ (৩৭) মোঃ কবির হোসেন (৩২) ও মোঃ পারভেজ (২৫)।
আসামীরা সবাই কাপ্তাই ইউনিয়ন এলাকার বাসিন্দা। আটক আসামীদের মঙ্গলবার রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন।
উল্লেখ্য, গত ১৬ মে রাত প্রায় ৯ টায় কাপ্তাই নতুন বাজার সংলগ্ন এলাকায় মাদক বিরোধী এক অভিযানে কাপ্তাই থানা ও কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্যদের মোটরসাইকেল ভাংচুর ও হামলার চেস্টা করে মাদকসেবীরা।
এনিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক ভাবে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন, পরে কাপ্তাই জোনের সেনা সদস্যরা এসে যোগ দেন। এ নিয়ে গত ১৭ মে কাপ্তাই থানায় ২৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন থানা পুলিশ। এছাড়া এ ঘটনায় অজ্ঞাত আরো ২০০-২৫০ জন জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited