আল মামুন | ০৪:০৬ পিএম, ২০২১-০৫-১০
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫২টি মসজিদ ও এতিমখানায় নগদ অর্থ উপহার দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গনে এ নগদ অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
খাগড়াছড়ির বিভিন্ন মসজিদের ইমামসহ এতিমখানার দায়িত্বরতদের হাতে প্রতি বছরের মত এবারও নগদ এই অর্থ তুলে দেওয়া হয়। এতে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা,প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ,জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ পরিষদ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন,ধর্ম যার যার উৎসব সবার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ এর পক্ষ থেকে ইমানসহ দায়িত্বরতদের সম্মানিসরূপ এ উপহার দেওয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সেবামুলক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে এসময় তিনি জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited